1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিরিয়ায় আটকা পড়া ৭৫ ভারতীয়কে উদ্ধার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

সিরিয়ায় আটকে পড়া ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করে নিরাপদে লেবাননে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তারা দেশে ফিরবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই ৭৫ জনের মধ্যে ৪৪ জন জম্মু ও কাশ্মীরের মানুষ, যারা তীর্থযাত্রার জন্য সিরিয়ায় গেছিলেন। কিন্তু সিরিয়ার দ্রুত রাজনৈতিক পটপরিবর্তনের ফলে তারা আটকে পড়েছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭৫ জন ভারতীয় নিরাপদে সিরিয়ার সীমান্ত পার করেছেন এবং তারা লেবাননে পৌঁছে গেছেন। তারা বিমানে করে লেবানন থেকে ভারতে ফিরবেন।

দামাস্ক ও বৈরুতে ভারতীয় দূতাবাস নিজেদের মধ্যে সমন্বয় করে ভারতীয়দের সিরিয়া থেকে বের করে নিয়ে এসেছে। ভারতীয় নাগরিকরা দেশে ফেরার জন্য দূতাবাসের কাছে আবেদন জানিয়েছিলেন।

তারপর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার উপরেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সিরিয়ায় আর যে ভারতীয়রা আছেন, তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে। দামাস্কে একটি এমার্জেন্সি হেলপলাইন নম্বর চালু করা হয়েছে।

তাছাড়া ই-মেইল করেও তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। বলা হয়েছে, ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর