1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

৮ বলেই ৭ ছক্কা, সিলেটে জিসান আলমের ঝড়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ছক্কার ঝড় তুলেছেন সিলেটের জিসান আলম। ৮ বলের মধ্যে ৭ ছক্কায় টর্নেডো বইয়ে দিয়েছেন ঢাকা বিভাগের ওপর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় সিলেট ও ঢাকা বিভাগ। সিলেটের ইনিংসের ১৫তম ওভারে ঢাকা বিভাগের অফ স্পিনার আরাফাত সানি জুনিয়রকে শেষ পাঁচ বলেই ছক্কা মেরেছেন সিলেটের ওপেনার জিশান।

জিশান প্রধম তিন ছক্কা হাঁকিয়েছেন লং অন ও লং অফ দিয়ে। নিখুঁত সব শটে বলগুলোকে সীমানাছাড়া করলেন তিনি। খেই হারিয়ে শেষ দুই বলে ফুলটস করে বসেন সানি। প্রথম ফুল টসটিকে মিডউইকেট দিয়ে পরের বলটি ডিপ একস্ট্রা কাভার দিয়ে মাঠের বাইরে ফেলেন তিনি।

এই ওভারের আগেই ৩টি ছক্কা মারা জিশান পরের ওভারে এক বল খেলে নিলেন সিঙ্গেল। পেসার সুমন খানের করা পরের ওভারের প্রথম দুই বৈধ বলেই আবারও ছক্কা জিশানের। তার মানে ৮ বলের মধ্যে ৭ ছক্কা!

সেঞ্চুরিটাও পেয়ে যান জিশান আলম। ৫৩ বলে ৪ চার ও ১০ ছক্কায় ১০০ রান করেন তিনি।

জিশানের ঝড়ে ৪ উইকেটে ২০৫ রান তুলেছে সিলেট। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করছেন দলটির অধিনায়ক মাহফুজুর রাব্বী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর