1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কানাডায় দিন দিন বাড়ছে ‘ইচ্ছামৃত্যু’ সংখ্যা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

কানাডায় গত পাঁচ বছর ধরে বাড়ছে ইউথেনেশিয়া বা ইচ্ছামৃত্যুর সংখ্যা। ২০১৬ সালে ইচ্ছামৃত্যু আইনত বৈধ করার পর এই বিষয়ে দেশটির পঞ্চম বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে আসলো।

২০২৩ সালে কানাডায় প্রায় ১৫,৩০০ জন কানাডায় মেডিকেল অ্যাসিস্টেড ডাইং বা ইচ্ছামৃত্যু গ্রহণ করেছেন, যা দেশটির মোট মৃত্যুর ৪.৭ শতাংশ। ইচ্ছামৃত্যু গ্রহণকারীদের মধ্যে প্রায় ৯৬ শতাংশের স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনা ছিল, বাকিরা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন। গড় বয়স ছিল ৭৭ বছর, এবং ক্যান্সার ছিল ইচ্ছামৃত্যু গ্রহণ করার প্রধান কারণ।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে ইচ্ছামৃত্যুর হার বেড়েছে প্রায় ১৬ শতাংশ, যদিও আগের বছর বড়েছিল ৩১ শতাংশ।

জাতিগতভাবে, ইচ্ছামৃত্যু গ্রহণকারীদের ৯৬ শতাংশ ছিলেন শ্বেতাঙ্গ। দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী ছিল পূর্ব এশীয় (১.৮ শতাংশ)।

কুইবেক প্রদেশে ইচ্ছামৃত্যুর হার সবচেয়ে বেশি, যা দেশের মোট ইচ্ছামৃত্যুর ৩৭ শতাংশ। এর কারণ নির্ধারণে কুইবেক সরকার একটি গবেষণা শুরু করেছে।

ইচ্ছামৃত্যু আইন সম্প্রসারণ নিয়ে দেশটিতে এখন আলোচনা-সমালোচনা চলমান। ২০২১ সালে এর আওতা সম্প্রসারিত করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের মৃত্যুর নিকট সম্ভাবনা নেই কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন। মানসিক রোগীদের জন্য এটি সম্প্রসারণের পরিকল্পনা করা হলেও প্রদেশগুলোর উদ্বেগের কারণে তা স্থগিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর