
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী গ্রেফতারের এক মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে, গত ১২ নভেম্বর র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক এই সংসদ সদস্য বুধবার বিকেলে জামিনে মুক্তি পান। সিলেটের কোতোয়ালি মডেল থানায় ও রাজধানী ঢাকার দুইটি মামলায় তিনি গ্রেফতার হন। এই দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। আর কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান।
ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.