1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর মিলল যুবকের পা বাঁধা মরদেহ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ঘোগড়ার বিলের একটি মৎস্য প্রজেক্ট থেকে আতিক মজুমদার (২৫) নামের এক যুবকের পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নিখোঁজের চার দিন পর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতিক মজুমদার উপজেলার বজুরীখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

নিহতের বাবা আব্দুল মতিন বলেন, গত সোমবার বিকেল ৫টার দিকে আমার ছেলে মুঠোফোনে আমাকে জানায় সে বাড়ি আসতেছে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আমার ধারণা পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করে পানির মেশিনের সঙ্গে পা বেঁধে প্রজেক্টে ফেলে রাখা হয়েছে। আমার ছেলের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।

নিহতের গালে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি দাবি করেন। বুধবার এ ঘটনায় আব্দুল মতিন মজুমদার কচুয়া থানায় একটি জিডি করেন। এ ঘটনায় প্রজেক্টের রায়হান নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর