1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় মুহতি মিয়া নামে একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- পাহাড়পুর গ্রামের কাজল মিয়া ও মহিবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে সকালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুহিত মিয়া, আলমগীর মিয়া, জসিম মিয়া, ফারুক মিয়া, সিফাই মিয়া ও করম মিয়াসহ অন্তত ১২ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) মো. কবির হোসেন বলেন- সংঘর্ষের বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর