1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে ভারতীয় কসমেটিকস জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’র নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদে ভিত্তিতে বুধবার সাড়ে ৯টায় উপজেলার জগদীশপুর ঢাকা- সিলেট মহাসড়ক থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করেছে।

এ সময় আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকসের মধ্যে স্ক্রীন সাইন ক্রিম ১৬ হাজার পিস, নিভিয়া বডি মিল্ক২০০ মিলি ৩৬৪ পিস, নিভিয়া সফট ক্রীম ১০০ মিলি ৮৪৪ পিস, পন্ডস ব্রাইট বিউটি ক্রীম ৫০ মিলি ২ হাজার ৪ শত ছাপ্পান্ন পিস, জনসন বেবি ক্রীম ১১ হাজার ৫ শত ৭২ পিস, বিভিন্ন প্রকার ক্রীম ও অয়েন্টমেন্ট ৩২০ পিস, ভক্সি কফ চকলেট ৮৯০ প্যাকেট সহ মোট ৩২ হাজার ৪ শত ২৬ পিস কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা।

এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় কসমেটিকস সামগ্রী গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও তিনি আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালানবিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর