1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাবিটা নীতিমালার আলোকে সুষ্ট ভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণে উপজেলার পিআইসি সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন বাস্তবায়ন ও কাবিটা মনিটরিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

সভায় বক্তব্য রাখেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও জেলা মনিটরিং কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, উপজেলা জামায়াতের আমির ও পাউবো কমিটির সদস্য হাফেজ আবু খালেদ, সাবেক চেয়ারম্যান ও পাউবো কমিটির সদস্য জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এসও মমিন মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পাউবো কমিটির সদস্য এমদাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পিআইসি আঙ্গুর মিয়া, রঞ্জিত সুত্রধর ও আব্দুল মজিদসহ প্রমুখ ৷

এসময় উপজেলার সকল পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর