1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শিশুসন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশুসন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মা হীরা বেগমের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে বাসাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী ওই গ্রামের ইব্রাহিমের ছেলে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে হীরা বেগম। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দুই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে বৃহস্পতিবার রাত ৩টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। খবর শুনে আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে আজ ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের কাছে শিশুটির মায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে জানায়, রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন তিনি। এ সময় তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারেননি বলেও জানান তিনি।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর