1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সড়ক দুর্ঘটনায় বড় বোনের চোখের সামনে ছোট বোনের মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বড় বোনের চোখের সামনে ছোট বোন নাছিমা আক্তার (২৫) মৃত্যু হয়েছে। একই সময় বড় বোন পুষ্প গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জেলার রামগতি উপজেলার জমিদার হাট বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনায় শিকার হন দুই বোন পুষ্প ও নাছিমা। তারা উপজেলার চর ঠিকা গ্রামের মৃত নজরু ইসলামের মেয়ে।

জানা গেছে, সকালে দুই বোন বাবার বাড়ি থেকে চাউল কিনার জন্য স্থানীয় জমিদার হাট বাজারে অটোরিকশা যোগে যাচ্ছিলেন। জমিদার হাট বাজারে পৌঁছার আগেই তাদের বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি চলন্ত ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয় দুই বোন। তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ছোটবোন নাছিমাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীকে আনা হয়েছিল আমাদের এখানে। আমরা একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্যজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর