1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-ঢাকা মহাসড়কে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে প্রায় পৌণে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড়সহ বিভিন্ন জাতের থান কাপড় জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পক্ষ থেকে শুক্রবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান, ১২ ডিসেম্বর সকালে বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ভারতীয় চোরাচালানকৃত মালামাল ভর্তি একটি কাভার্ড ভ্যান আটকের উদ্দেশ্যে অভিযান চালায়। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভার কাভার্ড ভ্যানটি বিপরীত দিকে ঘুরিয়ে সিলেটের দিকে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে টহল দলটি কাভার্ডভ্যানটির পিছনে ধাওয়া করলে পুটিজুরি এলাকা গিয়ে কাভার্ড ভ্যানটির চালক কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায়। এসময় ভ্যানটিতে থাকা ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস্ সামগ্রী, চকলেট, ট্যাবলেট, স্যুটের কাপড় ও জর্জেট থান কাপড় পাওয়া যায়। পরে যা জব্দ করে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি একাশি লাখ আশি হাজার টাকা।

লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান আরো জানান, জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বিরোধী এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর