1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ৪ ছিনতাইকারী পুলিশের আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সিলেট নগরীতে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদরেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন-ওসমানীনগর উপজেলার কাটিপুর গ্রামের মোজাম্মিল আলীর ছেলে আবদুল মালিক রুহেল (২৮), তাহিরপুর উপজেলার বোরুরাড়া গ্রামের আজির উদ্দিনের ছেলে পারভেজ আহমদ (২৫), নগরীর বাগবাড়ি নরসিংটিলার মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৩) ও বাগবাড়ি সোনার বাংলা আবাসিক এলাকার মো. কাজলের ছেলে মো. কয়েছ (৩০)।

তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩ হাজার ও একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর বিকাল সোয়া ৪টায় সিলেট নগরীর তালতলাস্থ নূরজাহান হোটেলের সামনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব জালালাবাদ গ্রামের রানা মিয়ার ছেলে ওয়াহিদ হোসেন (১৯) ও তার চাচাতো ভাই ছিনতাইর শিকার হন। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর