1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে পিটিআই বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পিটিআই বদ্ধভূমিতে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান এর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোধা রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ ইউনিটসহ বিভিন্ন দপ্তর, সামাজিক-সাংকৃতিক সংগঠনের পক্ষে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর