1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পরকীয়ার জেরে ব্যবসায়ী হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

যশোরের মনিরামপুরে পরকীয়ার জেরে ব্যবসায়ী জহিরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে মনিরাপুরের শ্যামনগর গ্রামে অভিযান করে ঘটনায় জড়িত ২ সদস্যকে আটক করা হয়। এ সময় হত্যাকাজে ব্যবহৃত ধারালো কুড়াল, মোটরসাইকেল, আসামিদের ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে নিহত জহিরুলের মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়।

আাসামিরা হলেন- মনিরামপুরের শ্যামনগর গ্রামের হবিবুর মোল্লার ছেলে সফিকুল ইসলাম (৪৩), একই গ্রামের মফিজুর রহমানের ছেলে মামুন হোসেন (২৩) ও জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগম (৩৩)।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গত ১১ ডিসেম্বর সকাল ৬টার সময় মনিরামপুরের নেহালপুরগামী পাকা রাস্তার বিলের পাশে বাটবিলা নামকস্থানে কোনাকোলা বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের মরদেহ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় আঘাত করে জহিরুলকে হত্যা করে। ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নিহতের স্ত্রী সাইফুর নাহার বাদী হয়ে মনিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে যশোর ডিবি পুলিশের একটি টিম এ হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি বলেন- আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে , নিহত জহিরুল কোনাকোলা বাজারে টিউবওয়েলের ব্যবসা করতেন। জহিরুলের সঙ্গে শ্যামনগর গ্রামের জলিল মোড়লের স্ত্রী মর্জিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। এর আগে মর্জিনা বেগম দীর্ঘদিন যাবৎ স্থানীয় আরেক ব্যবসায়ী শফিকুল ইসলামের সঙ্গেও প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। বিষয়টি শফিকুল জানতে পারে এবং মর্জিনা বেগমের সঙ্গে শফিকুলের দূরত্ব তৈরি হয়। এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম প্রতিশোধ নিতে জহিরুলকে হত্যার পরিকল্পনা করে।

শফিকুল সহযোগী মামুনসহ ১০ ডিসেম্বর রাত সাড়ে ৮টার সময় কোনাকোলা বাজারে মোটরসাইকেল দাঁড় করিয়ে ধারালো কুড়ালের আঘাতে জহিরুলকে হত্যা করে মরদেহ ও মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে রাখে। মর্জিনাকেও থানা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর