1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগ‌ঞ্জে আ.লীগের নেতা গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

সুনামগ‌ঞ্জের নাশকতা মামলার আসামী ছাতক আওয়ামীলীগের কালারুকা ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের দীঘলবন গ্রামের মৃত তাহির আলীর পুত্র।

শ‌নিবার (১৪ ডিসেম্বর) সন্ধ‌ায় উপজেলার কালারুকা ইউপির দীঘলবন গ্রামের নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রো হয়।

জানা যায়, গত ফ‌্যসিষ্ট আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী এমপি মা‌নিক এর আস্থাভাজন হওয়ায় যোগ্যতা না থাকলেও তাকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে বসানো হয়ে‌ছে। যে কারনে ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের মধ্যেও ছিল চরম কোন্দল। দীর্ঘদিন সাধারন সম্পাদক পদে থাকায় বিভিন্ন অনিয়ম দূর্নীতি ও জামাত বিএনপি নিধনে কাজ করতেন আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল ও তার ছেলে ছাত্রলী‌গ নেতা মাহবুব। পিতা পু‌ত্রের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনেও দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে।

এব‌্যাপা‌রে এস আই আব্দুস সাত্তার কালারুকা ইউপি সাধারন সম্পাদক আব্দুল আউয়ালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ক‌রে ব‌লেন সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা আউয়ালকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরু‌দ্ধে সি‌লে‌টের বি‌ভিন্ন থানায় একা‌ধিক মামলা রয়েছে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর