1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৬

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারীসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার বেলাবো উপজেলার দরিকান্দি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মো. বিল্লাল হোসেন (৩৬), রায়পুর উপজেলার ব্রাহ্মণেরটেক গ্রামের জালাল উদ্দীনের ছেলে মো. আসাদ মিয়া (৩০), বানিয়াচং উপজেলার আলমনগর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে সুকুমার দাস (৬৫), শ্রীরামপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে মনিন্দ্র চন্দ্র দাস (৬৭), একই এলাকার মনিন্দ্র চন্দ্র দাসের স্ত্রী বাসন্তী রানী (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার মধ্যসমত গ্রামের সুধীর চন্দ্র রায়ে ছেলে রিন্টু রায় (৩৫)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ গণমাধ্যমকে জানান, আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর