1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা সদর বাস স্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভ স্মৃতি বেদীতে মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপ ধ্বনীর মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

উপজেলা প্রসাশনের পাশাপাশি, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জৈন্তাপুর মডেল থানা, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক প্রকৌশলীর কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি- ২, জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতি সহ অন্যান্য পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জৈন্তাপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতি বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন,জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এসময় অন্যান্যদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সহ মডেল থানা পুলিশের টিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম সহ আনসার টিম, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী পিডিবি সজল চাকলাদার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনর রশীদ, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর