
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে মো. শরীফ উদ্দিন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের সময় মোটর বাইকযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছা মাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যায়।
এমতাবস্থায় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আই সি ইউতে স্থানান্তর করেন। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। তিনি জানান খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.