1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

তাহিরপুর ছাত্রলীগের সভাপতি ইমনসহ গ্রেফতার ৪

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জামান ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। সে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের ভাগ্নে ও বদিউজ্জামানের ছেলে।

রোববার মধ্যরাতে বাড়ির সামনের শনির হাওরের পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় ইমনের সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করা হয়েছে। এরা হচ্ছেন-উপজেলার মঞ্জুর আখঞ্জির ছেলে ইশতিয়াক আখঞ্জি রাহি, একই এলাকার শামসুল হকের ছেলে মো. মুরাদ মিয়া ও ভাটি তাহিরপুরের লকুদ মিয়ার ছেলে মাকসুদ হোসেন।

তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, ইমন মধ্যরাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ছেলেদের নিয়ে সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ বিষয়ে তার নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর