
সিলেট সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আনা ১ কোটি ১ লক্ষ ৯৪ হাজার ৬শত টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
রোববার (১৫ ডিসেম্বর) সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং পান্থুমাই বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, গরুর মাংস, সাতকরা, শীতের কম্বল, বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, পিকআপ এবং মাহিন্দ্রা ট্রাক্টর আটক করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ০১ লক্ষ ৯৪ হাজার ৬শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.