1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

সুনামগঞ্জের সদর উপজেলায় হাজীপাড়া এলাকার সুরমা নদী থেকে প্রায় দেড় কোটি টাকা ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, প্যান্ট পিস, স্ত্রী পিস, পায়জামা, মকমল ও থান কাপড় আটক করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সুনামগঞ্জ সদরের পশ্চিম হাজীপাড়া এলাকার সুরমা নদীতে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্টিল বড়ি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী, প্যান্ট পিস্, স্ত্রী পিস,পায়জামা, মকমল ও থান কাপড় অটিক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪০ লক্ষ ৫৪ হাজার ৯শত টাকা।

অভিযানে বিজিবির বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম,ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সহ বিজিবি সদস্য অংশগ্রহন করে। এছাড়াও অভিযান পরিচালনার সময় সুনামগঞ্জ সদর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল রহমান উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর