1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ-১ আসনের জনগনকে শুভেচ্ছা জানালেন সুলেমান

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

জয় দিবস উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন মো.সুলেমান হোসেন। ৯০ এর গণঅভ্যুত্থানে সৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রাজপথ কাঁপানো সিলেট জেলা ছাত্রদলের সাবেক এই নেতা বিজয়ের আগাম শুভেচ্ছা এবং আসন্ন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের নতুন বার্তা দিলেন সিলেট মহানগরের এই বিএনপিনেতা।

তিনি বলেন- লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। বিজয়ের মাসে সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি। রবিবার (১৫ ডিসেম্বর) এ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় এ বার্তা দেন তিনি।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাওরাঞ্চলে জন্মগ্রহণ করা স্বচ্ছ রাজনীতির কিংবদন্তি সুলেমান হোসেন বলেন, যে সময়কে পেছনে ফেলে আমরা নতুন দিনের আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছি, সে সময়ের যাবতীয় অর্জন আমাদের সম্মুখ যাত্রার শক্তিশালী সোপান হিসেবে কাজ করবে। তাই নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণ আর বিজয়ের মাসে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণের সোপান রচনা করার অনুপ্রেরণা।

শিক্ষাজীবন থেকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে বেড়েওঠা সুলেমান হোসেন পরিচ্ছন্ন রাজনীতির ধারক-বাহক হিসেবে দলকে সুসংগঠিত করতে প্রাণপণ চেষ্টা করে আসছেন সেই থেকে। জেল-জুলুম আর অসহনীয় নির্যাতনেও তাকে দলছুট করতে পারেনি। মাথানত করেননি কোন অপশক্তির কাছে। নিভৃতচারী পরোপকারী মহান এই ব্যক্তি বর্তমানে সিলেট মহানগর বিএনপি নেতা।

রাজনীতির সহযোদ্ধা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে জন্মস্থান সুনামগঞ্জ জেলায় গড়ে তুলেছেন ইলিয়াস সন্ধান পরিষদ। সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক তিনি। পূণ্যভূমি সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এমসি কলেজের সাবেক সভাপতি সুলেমান হোসেন সিলেট জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, সিলেট মহানগরীর ২নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হয়ে রাজনীতির ইতিহাসের অমলিন নাম হয়ে আছেন সুলেমান হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর