1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১২ বাংলাদেশি আটক

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সদস্যরা।

সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্কৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনিরুদ্ধ দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর নলুয়াটিলা বিওপির না. সুবে. মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সনাতনধর্মী ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর