1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর হাসপাতালে সফল সিজারে দ্বিতীয় বারের মত পুত্র সন্তানের জন্ম

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় বারের মত সফল এক সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এক পুত্র সন্তান জন্ম লাভ করে। পুত্র সন্তানের পিতার নাম আবু বক্কর সিদ্দিকী। তাদের বাড়ী জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী কনসালটেন্ট ডা: সংগীতা দেবী ছিলেন পুরো টিমের নেতৃত্বে।

সেই সাথে ছিলেন এনেস্থিসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা: জনি লাল দাশ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা: মিলাদুর রহমান। পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিকেল অফিসার ডা: হিল্লোল সাহা, ডা: সুজয় চৌধুরী, ডা: আবু ফয়েজ সালমান, ডা: মুহিবুর রহমান রুবেল সহ সকল সিনিয়র স্টাফনার্স, মিডওয়াইফ, আয়ারা।

এ বিষয়ে নবজাতক শিশুর মামা মো নাজিম উদ্দিন জানান, তার সদ্য ভূমিষ্ট হওয়া ভাগিনা ও বোন সুস্থ আছেন।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ সাইফুল ইসলাম বলেন, আসুন আমরা সচেতন হই, সরকারি সেবা নেই।

তিনি বলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনী বহি: বিভাগে নিয়মিত বিনামূল্যে স্বাস্থ্য সেবা নেয়ার আহবান জানান। সেই সাথে প্রয়োজনে বিনামূল্যে সিজারিয়ান সেকশনের সুবিধা নেয়ার আহবান জানান তিনি ।

উল্লেখ্য দীর্ঘ নয় বছর জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার সেকশনে কার্যক্রম বন্ধ থাকার পর গত অক্টোবর মাসে প্রথম সফল এক সিজারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম হয়েছিলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর