
সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫৫১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ব্যাক্তিরা ময়মনসিংহ ও খুলনা বিভাগের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৯৫ ডেঙ্গু রোগী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩৪৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৭ হাজার ২২১ জন ছাড়পত্র পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.