1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় আশা’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা আশা’র পক্ষ থেকে দেশব্যাপী ১৫ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। 
সারাদেশের ন্যায় মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বাদশাগঞ্জ আশা অফিস।
আয়োজিত মেডিকেল ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, আঞ্চলিক ব্যবস্থাপক হরেন্দ্র চন্দ্র সরকার, সিনিয়র শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ডাঃ মো. ওমর ফারুক, শিক্ষা সুপারভাইজার নাসির উদ্দিন, বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণসহ ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। এছাড়া আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি কার্যক্রমের আওতায় বছরে কয়েক লাখ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, ত্রাণ, শীতবস্ত্র, স্যানিটেশন প্রদান করে আসছেন বলে জানান কতৃপক্ষ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর