1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় উপজেলা যুব সমাবেশ অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আমিনুল ইসলাম।

যুব সমাবেশে সভাপত্বি করেন উপজেলা যুব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো: আলিম উদ্দিন।

যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: সাহেদুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- যুব কল্যাণ পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এম এ মোহাইমিন, প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন প্রমুখ।

সমাবেশে মাওলানা আবু জাফর বেলাল, জমির হোসেন, আব্দুল আহাদসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের জন্য মুহাম্মদ কামাল উদ্দিনকে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সভাপতি ও জুবায়ের আহমদ শিমুলকে সেক্রেটারি করে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে ০৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি এবং পৌরসভা ও ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়। পরে বড়লেখা পৌর শহরে যুব কল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর