1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় যুব কল্যাণ পরিষদের সভাপতি কামাল-সেক্রেটারি শিমুল

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে মুহাম্মদ কামাল উদ্দিনকে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সভাপতি ও জুবায়ের আহমদ শিমুলকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

এছাড়া কমিটিতে মো: মামুনুর রশিদ, মো: সাহেদুল ইসলাম সুমনকে সহ সভাপতি ও মো: তাওহীদ সারওয়ার মান্নাকে সহ সেক্রেটারি এবং মো: আহমদ হোসাইন মোল্লাকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি এবং পৌরসভা ও ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আমিনুল ইসলাম।

প্রধান বক্তার ছিলেন যুব কল্যাণ পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এম এ মোহাইমিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর