1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৬০ জন

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে বিভাগীয় পর্যায়ে যাচ্ছে সুনামগঞ্জের ৬০ জন বিজয়ী শিশু-কিশোর। সেখানে বিজয়ী হলে পরবর্তীতে জয়ের মালা নিয়ে আসতে অংশগ্রহণ করবে জাতীয় পর্যায়ে।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে জেলা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার ১শ ৩০ জন শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয় ৬০ জন। সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় চলে তুমুল প্রতিযোগীতা। এরপর বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আলহেরা জামেয়া ইসলামীয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. তোফায়েল আহমদ খান। ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাও. আশরাফ উদ্দিনের পরিচালনায় ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিচারকগণ এসময় উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, বিভাগীয় পর্যায়ে শীঘ্রই অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় যাচ্ছে সুনামগঞ্জের বিজয়ী ৬০ জন শিশু-কিশোর। তাঁর প্রত্যাশা, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের মুকুট নিয়ে ফিরবে সুনামগঞ্জের শিশু-কিশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর