1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে সংবর্ধনা

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা দিয়েছে সুনামগঞ্জ জেলা পুলিশ। আদর্শবান পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান মহতী এ অনুষ্ঠানের উদ্যোক্তা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার। অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগন রণাঙ্গনে বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্যের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে যান পুলিশ সুপারসহ সকল উপস্থিতি। এসময় জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানিয়েছেন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যগন।

পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতীর এই শ্রেষ্ঠ সন্তানদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর