1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

তুরাব হত্যা মামলায় পুলিশের এডিসি দস্তগীর গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

সিলেটে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেফতার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে তাকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাকে সিলেটে নিয়ে আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় গত ১৯ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৮ জনের নামে মামলা তার ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর