1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মুম্বাইয়ে লঞ্চডুবি, মৃতের সংখ্যা বেড়ে ১৩

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এর ফলে ১১০ জন যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। ৯৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত বলে জানা গেছে।

এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি লঞ্চ ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরা অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশিরভাগ অংশই ততক্ষণে ডুবে গেছে। যে অংশটুকু পানিরস্তরের ওপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনো রকমে দাঁড়িয়ে রয়েছেন।

পাশেই একটি স্পিড বোট ও অপর দুটি নৌকায় তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী।

মুম্বাই শহরের অদূরেই একটি দ্বীপাঞ্চল হল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা কেভ যাওয়ার জন্য লঞ্চ সেবা পাওয়া যায় মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলো ব্যবহার করেন। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর