1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৪৪জন নিহত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে মধ্যরাতে ঘটে যাওয়া দুইটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে দেশটির গজনি প্রদেশে দুটি দুর্ঘটনার ঘটনা ঘটে। দু’টিই বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আরও ৭৬ জন মানুষ আহত হয়েছেন। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি দুর্ঘটনায় একটি জ্বালানি ট্যাংকার এবং অন্যটিতে একটি কার্গো ট্রাক জড়িত ছিল এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো দীর্ঘ কয়েক দশকের যুদ্ধের কারণে আরও খারাপ হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সামকির বাহিনী আফগানিস্তান ছাড়ার পর এই যুদ্ধের শেষ হয়। এরপর দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান।

তখন থেকে এই দেশ শাসন করছে তালেবান সরকার। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর