1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফলোআপ: জামালগঞ্জের শোকজ হওয়া শিক্ষা কর্মকর্তা মায়ের জন্য ক্ষমা পেলেন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলোচিত সেই শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ করা হয়েছে। 
সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ছুটি ছাড়াই ২ দিন নিজ কার্যালয়ে উপস্থিত না থাকার অপরাধে তাকে এই শোকজ করেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস।
জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার তার কার্যালয়ে এসে হাজিরা দিয়েই নিজ জেলা ব্রাক্ষণবাড়িয়া চলে যান। সেখানে শুক্র ও শনিবার সরকারি ছুটি কাটালেও রবিবার তিনি অফিসে উপস্থিত হননি। শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে।
এদিকে অনেক শিক্ষকরা অভিযোগ করে বলেন, বার্ষিক পরিক্ষা চলাকালীন সময়ে একটা দপ্তরের প্রধান দায়িত্বে থাকা ব্যাক্তি বাড়িতে চলে যাওয়া আমরা শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য চরম হতাশাজনক। যা ইতোপূর্বে জামালগঞ্জে অন্তত বার্ষিক পরিক্ষার সময় কখনো ঘটেনি।
 জানাযায়, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ জামালগঞ্জে যোগদান করার পর থেকেই অনিয়মিত অফিস করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি একাধিক শিক্ষক বিভিন্ন মিটিংয়ে তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অনিয়মিত অফিস করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। পরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ও সরেজমিনে ঘুরে ঘটনার সত্যতা নিশ্চিত হলে দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মিডিয়াতে নিউজ প্রকাশ হলে শোকজ করেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস।
শোকজে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ তার মায়ের অসুস্থতার বিবরণ দিয়ে ও ছুটি না নিয়ে যাওয়ায় নিজের দোষ স্বীকার করে শোকজের জবাব দেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস জানান, জামালগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ করা হয়েছিল। তিনি তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে আমাদের কাছে শোকজের জবাব দিয়েছেন। মানবিক দিক বিবেচনায় প্রাথমিক ভাবে তার অপরাধের শাস্তি শিথিল করা হলো। ভবিষ্যতে এরকম হলে অবশ্যই তার বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর