1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ে পানিতে, প্রাণ গেলো চালকের

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে ডুবে চালক দুলাল মিয়া (২৫) নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে আছুরিঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় তার সঙ্গে থাকা রুবেল মিয়া নামে একজন আহত হন। নিহত দুলাল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের মরহুম শফিক মিয়ার ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে জুড়ী থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় ফিরছিলেন দুলাল ও রুবেল। পথে আছুরিঘাট এলাকায় হঠাৎ করেই দুলাল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবার পানিতে পড়ে যান। এ সময় দুলালের সঙ্গে থাকা রুবেল কোনোরকমভাবে পানি থেকে উঠতে পারলেও দুলাল পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার মো. ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে করে হাসপাতালে নিলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবনাথ ভট্টাচার্য বলেন, দুলাল ঘটনাস্থলেই পানিতে ডুবে মারা গেছেন। আহত রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন আমু বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুলালের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর