1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে একশ কেজি ভারতীয় গাঁজাসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাড়ে ৯ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মাধবপুর থানার আলাবই গ্রামের মৃত মোস্ত মিয়ার ছেলে মো: মোর্শেদ মিয়া (২৮), বাগেরহাট জেলার শরনখোলা থানার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মৃত নুরুল ইসলাম মীরের ছেলে মো: লোকমান (৩৪), কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার কাপাস হাটিয়া গ্রামের মৃত মুরালি চন্দ্র দাসে ছেলে সুশীল চন্দ্র দাস(৪০), বাগেরহাট শরনখোলা থানার উত্তর সোনাতারা গ্রামের আবদুল মালেক শেখের ছেলে মো: কাইয়ুম শেখ (২২), পটুয়াখালী জেলার দুমকি থানার কার্তিক পাশা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: উজ্জল হোসেন(২৬), ভোলা জেলার বোরহান উদ্দীন থানার ফুলগাছিয়া গ্রামের মৃত শাহাআলমের ছেলে মো: ইমরান হোসেন (১৯), বাগেরহাট জেলার মোড়ল গঞ্জ থানার আমতলী গ্রামের মো: বিল্লাল মিয়ার ছেলে মো: ফিরোজ মিয়া (১৯)।

বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব-৯ সিলেট অধীনস্থ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক টহল দলের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজার নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় ১০০ কেজি গাঁজা উদ্ধার ও ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: মশিউর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের ও জব্দকৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর