1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশের এডিসি দস্তগীর ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত
সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার সাদেক কাওসার দস্তগীরকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনা ও পুলিশের কড়া পাহারায় তোলা হয়। পরে পুলিশ দস্তগীরকে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
শুনানীতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রব ও অ্যাডভোকেট আব্দুল খালিক। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এপিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত ও এপিপি আলী হায়দার ফারুক।
এরআগে এই হত্যাকান্ডের প্রায় সাড়ে ৪ মাস পর বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর থেকে পিবিআই তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতে কড়া নিরাপত্তায় দন্তগীরকে তোলার সময় তার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন উপস্থিত লোকজন।
গত ১৯ জুলাই আন্দোলনকালে বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব। এসময় এডিসি দস্তগীরকে সহকর্মী কনস্টেবল থেকে শটগান কেড়ে নিয়ে গুলি করতে দেখা যায়। এরআগে ১৭ নভেম্বর রাতে এ মামলার আরেক পুলিশ আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
সাংবাদিকদের রোষানলে এডিসি দস্তগীর: এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তোলা হয়। এসময় নিহত তুরাবের সহকর্মী উপস্থিত সাংবাদিকদের রোষানলে পড়েন ঘাতক দস্তগীর। কয়েকজন সাংবাদিক এসময় আবেগাপ্লুত হয়ে দস্তগীরকে কিল-ঘুষি মারতে চেষ্টা করেন। তবে সেনা ও পুলিশ তাদের শান্ত করেন। এসময় উত্তেজিত জনতা এডিসি দস্তগীরের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল আহসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর