1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে ড.মুহাম্মদ ইউনূস যা বললেন

জাহেদুল ইসলাম আল রাইয়ান, কায়রো, মিশর থেকে:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
✍️জাহেদুল ইসলাম আল রাইয়ান, কায়রো, মিশর প্রতিনিধি:বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইলিমের কাবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে এক ঐতিহাসিক মনমুগ্ধকর বক্তৃতা প্রদান করেন। তিনি বক্তব্য শুরু করলেন এই কথা দিয়ে : 
“You can change the world, because you are here Al Azhar.” 
প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস তিনি আল আযহার বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়ার সুযোগ কে তার হোল লাইফের মোস্ট ম্যামরেবল এ্যাচিভ গুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বলে স্বীকৃতি দিয়েছেন।
তিনি গ্রামীণ ব্যাংক দিয়ে দারিদ্র নিরসনে যে কাজ করেছেন সে ব্যাপারে বলেছেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ আজ ব্যাংক থেকে সুফল ভোগ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাকে স্বপ্ন দেখতে হবে, যদি আপনার স্বপ্ন না থাকে তবে আপনি জীবনে সফল হবেন না।’ প্রফেসর ইউনূস আরো বলেন, তার স্বপ্ন ছিলো বলেই তিনি গ্রামীণফোন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।
সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসার বিকল্প নেই। এবং আরো বলেন তার বিখ্যাত থিওরী —A World of Three Zeros: The New Economics of Zero Poverty, Zero Unemployment, and Zero Net Carbon Emissions নিয়ে। তিনি বলেন বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব- এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। আল আযহার শরীফে বাংলাদেশের পক্ষে প্রাইম মিনিস্টার প্রটকলে ড.মুহাম্মদ ইউনুস এর আগমন এবং লেকচার দেয়াটা ছাত্রদের এবং বাংলাদেশের জন্য ইতিহাসের দারুণ একটি সাক্ষী হয়ে থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর