1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা-শিক্ষক দিয়ে পিআইসি কমিটি গঠনের অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরের ৩নং পিআইসিতে ভুয়া মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আওয়ামী দোসর নিয়ে গঠিত কমিটি গঠন করার অভিযোগ উঠেছে।

রবিবার(২২ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ দিয়ে ওই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আবেদন করেছেন জয়কলস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী।

অভিযোগ সুত্রে জানা যায়, সাংহাই হাওরের ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটিতে ৪নং সদস্য শাহীনুর আলম তুহিন। মুক্তিযোদ্ধা হিসেবে কমিটি নাম থাকলেও তিনি কোন মুক্তিযোদ্ধা নন প্রকৃতপক্ষে তিনি একজন সিএনজি চালক। ৫নং সদস্য মোঃ মনির উদ্দিন তিনিও শিক্ষক নন। জামলাবাজ গ্রামে মনির উদ্দিন নামে কোন শিক্ষক নেই। এবং ৩নং সদস্য কিজির আহমেদ সে বিগত সৈরাচারী সরকারের দোসর ছিল। বিগত সরকারের মন্ত্রী ও বিভিন্ন নেতাকর্মীর সাথে তার বিভিন্ন রকমের ছবি ও পোষ্টার রয়েছে। তাই এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আকুল আবেদন জানিয়েছেন বিএনপির এই নেতা।

এ ব্যাপারে কথা হলে শান্তিগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী (এসও) মমিন মিয়া বলেন, কমিটি নাম টাইপিং এর সময় ভুল হয়েছে এগুলো পরিবতর্ন করে দেওয়া হবে।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হবে। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর