
সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৩ কোটি ৩৫ লক্ষ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
মঙ্গলবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮ বিজিবি সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিছনাকান্দি, তামাবিল, শ্রীপুর, প্রতাপপুর, পান্থুমাই এবং কালাসাদেক বিওপি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থান-কাপড়, রিপিটার, ডুপ্লেক্স, রেডিও সেট, কম্বল, ক্লপ জি ক্রিম, জিরা, চিনি, ঔষধ, আপেল, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম, বিভিন্ন প্রকার প্রসাধনী আইটেম এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করা হয়।
আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৮৯০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.