1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুর সীমান্তে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই মানবপাচারকারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে আটক সাতজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোণা গ্রামের ঘনু রঞ্জন সরকার (২৩), সিংহগ্রামের গোবিন্দ দাস (৩৭), তার সহোদর ধর্ম দাস (২৩), সুশীল শাহাজী (২০), নরসিংদীর রায়পুর উপজেলায় রাজপ্রসাদ গ্রামের মনির মিয়া (৪৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সন্তোষপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও মোখলেছুর রহমান (৩০)।

তাদের মধ্যে হৃদয় মিয়া ও মোখলেছুর রহমান মাধবপুর সীমান্তের পরিচিত মানবপাচারকারী। তাদের টাকা দিয়ে অপর পাঁচজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বিজিবির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিজিবি জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উল্লেখিত সাতজন মাধবপুরের সস্তামোড়া সীমান্ত দিয়ে ভিসা ও পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করেছিলেন। এসময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৯৯৬/৫ এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর