1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

সুনামগঞ্জ শহরতলীর ষোলঘর স্টেডিয়ামে বানিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে মানববন্ধন চলে। অ্যাড. জিয়াউর রহমান পীর এর পরিচালনায় বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম সেফু, মতিয়া বেগম, মাসুদুল হক সুমেলসহ অনেকে।

বক্তারা বলেন, শহরতলীর ষোলঘর এলাকা হচ্ছে একটি আবাসিক এলাকা। খেলার মাঠের চারপাশে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। সেখানে মেলা হলে গান-বাজনার উচ্চ শব্দের কারণে বৃদ্ধ মানুষের কষ্ট হওয়ার পাশাপাশি রোগীদের সমস্যা হয়। পড়াশুনায় অসুবিধা হয় শিক্ষার্থীদের। অন্যদিকে ছেলে-মেয়েদের খেলাধূলা বন্ধ হয়ে যায়। মেলার কারণে ষোলঘর এলাকায় তীব্র যানজট হয়। ফলে আমাদের অফিস-আদালতে যথাসময়ে যেতে সমস্যা হয়। সময়মতো পৌঁছতে পারে না স্কুল-কলেজগামী শিক্ষার্থীবৃন্দ।

মেলার প্রতি সমর্থন জানিয়ে বক্তারা বলেন, আমরা চাই মেলা হোক তবে ষোলঘর স্টেডিয়ামে নয়। মেলা বন্ধ করতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছি। আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। বিষয়টি দেখবেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু আমরা দেখলাম বুধবার মেলা উদ্বোধন করা হয়েছে। আমাদের সাথে ঠাট্টা করা হচ্ছে। আমরা মানববন্ধন থেকে বলতে চাই, এই মেলা বন্ধ করতে হবে। নয়তো আমরা আগামীকাল শুক্রবার মসজিদে মসজিদে ইমাম- মুয়াজ্জিনদের মাধ্যমে জানিয়ে দেব। যদি মেলা বন্ধ না হয়, তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তাগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর