প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ
সুনামগঞ্জে মাদকসহ কারবারি আটক

সুনামগঞ্জে চোলাই মদসহ আব্দুল হাকিম (২৫) নামে মাদক কারবারি'কে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কালীবাড়ি রোড এলাকার আলো জুয়েলার্সের সামনে থেকে আটক হন আব্দুল হাকিম। সুনামগঞ্জ জেলা শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা তিনি।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপন। তার সঙ্গীয় ফোর্স ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস ও কনস্টেবল শামছুল হক। অভিযানে ৩৫০ মিলি ও ২শ মিলি লিটারের ৩৩টি প্লাস্টিক বোতলে সংরক্ষিত ১০.২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। আটক আব্দুল হাকিমকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.