1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় ঐক্যের ডাক দিয়ে যা বললেন আজহারী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ইসলামী জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরেই কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। মাহফিলে আলোচনাকালে তিনি বলেছেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই। এ জন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে গুরুত্বারোপ করে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান। মাহফিলে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘অনৈক্য হচ্ছে যত নষ্টের মূল কারণ। অনৈক্য দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়।

গত ৫০টি বছর দেশে নৈরাজ্য চলেছে একমাত্র অনৈক্যের কারণে। সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কথায় গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না। সবাই শান্তি চায়।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে চাই। শান্তির জন্য দরকার ঐক্য। তাই সবাইকে জাতীয় ঐক্যে আসতে হবে।’ জাতীয় ঐক্যমত গড়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

পেকুয়া উপজেলা সদরে মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলটির আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসাবে পেকুয়া উপজেলার সাবেক যোগযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

পেকুয়া তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম অধিবেশনে অধ্যক্ষ মৌলানা বদিউল আলমের সভাপতিত্বে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন শায়খ মুফতী ইব্রাহিম, মাওলানা আবদুল্লাহ আল আমীন, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও কামরুল ইসলাম সাঈদ আনসারী। দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী সভাপতিত্বে আলোচনা করেন হাফেজ মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুল রহমান আজহারী, শায়খ সালাহ উদ্দিন মাক্কী।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী বিকেলে হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় যৌথবাহিনী কাজ করেছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর