1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে জমকালো আয়োজনে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
দু’টি পাতা একটি কুড়ির শহর পবিত্র নগরী সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার ক্রিকেটারদের নিয়ে গঠিত লাল দল সিলেট ও সবুজ দল সিলেটের মধ্যে টসে জিতে ফিল্ডিং নেন লাল দল সিলেট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী,  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
এর আগে, ক্রিকেট টুর্নামেন্টটি উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টুর্নামেন্টটি উপলক্ষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দর্শকরা দল বেঁধে মাঠে ডুকছিলো।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম জানান, বেলা যত গরাবে মাঠে দর্শকদের সমাগম ততই বাড়বে। দর্শকদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর