1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবক নি হ ত

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত
ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী সবুজ মিয়া নামের এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপির এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়ার গুলিতে সে মৃত্যুবরণ করে।
সবুজ মিয়া মিয়া গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সবুজ মিয়াসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করে। তাদের মধ‍্যে দ্বন্দের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি করে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হয় এবং তার দেহ ভারতের অভ্যন্তরে রয়ে যায়। গোয়েন্দা সুত্রে ঘটনা জানার সাথে সাথে বিজিবি টহলদল দ্রুত পিলারের নিকট গমন করে। কিছুক্ষন পর সবুজ মিয়ার পরিবারের সদস‍্যরা বিজিবি টহলদলকে জানায় যে, সবুজকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে রাত সাড়ে ১১ টার দিকে জানা যায় যে, দুরবর্তী জংগল এলাকা দিয়ে তার সহযোগীরা সবুজকে বাংলাদেশে নিয়ে এসেছে এবং তার পরিবারও লাশ পাওয়ার বিষয়টি বিজিবিকে জানায়। একইসাথে তারা বিষয়টি পুলিশকেও অবগত করে।
এ বিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ০৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সাথে কথা বলেন এবং জোরালো প্রতিবাদ জানান। একইসাথে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব‍্যবস্থা গ্রহনের জন‍্যও বলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর