
মাদক কারবারি চক্রের সহিংসতায় জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি রাজ্যে গোপন কবর থেকে অন্তত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
চিয়াপাস রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম এক্সে গুয়াতেমালার নিকটবর্তী কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছেন। অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে।
রামিরেজ শনিবার তার এক্সে জানান, দুর্ভাগ্যবশত, দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি মরদেহ পাওয়া গেছে।
তিনি বলেন- অস্ত্র, যানবাহন ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৫ জনের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।
মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশপাশে হয়ে থাকে।
দেশটি ২০০৬ সালে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত ও কয়েক লাখ নিখোঁজ হয়। সূত্রে: এএফপি
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.