1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সিরাজ সরদার (৫০) নামের কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের মির্জা আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

শনিবার(২৮ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার শাহপুরের সড়কের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমিতে হাল চাষ করার জন্য ট্রাক্টর নিচের দিকে নামছিল। এসময় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারায় এবং কৃষকের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক সিরাজ সরদারের মৃত্যু হয়। ঘটনার পর থেকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ট্রাক্টর চালক পলাতক রয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিহতের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর