1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এয়ারপোর্ট বাইপাস সড়কে দু’টি স্থানে বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় আহত-৪

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত
সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কে (ঢাকা মেট্রো-গ: ১৩-৯৯৮৫) প্রাইভেট কারের চালক মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়ে পৃথক পৃথক দু’টি স্থানে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ৪ জনকে আহত করে। প্রথমে রাত ৯টা ৫০ মিনিটের সময় সাহেবের বাজার সড়কের দেবাইর বহর এলাকায় প্রাইভেট কারের ড্রাইভার মদপানে মাতাল অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একটি মোটরসাইকে পিছনদিকে ধাক্কা দিলে, মোটরসাইকেলের আরোহী একটি খালের মধ্যে পড়ে আহত হন।
আহত ব্যক্তির তার নাম সাহেদ আহমদ, তার বাড়ি সাহেবের বাজার এলাকার ফরিংউরা গ্রামে। এসময় প্রাইভেট কারের ভিতরে থাকা চালকের অপর সঙ্গি মদ্যপান অবস্থায় থাকা শুভ্র (৩২) প্রাইভেট কারের ভিতর থেকে ছিটকে পড়ে গিয়ে কিছুটা আহত হয়। পরে মোটরসাইকেলের আরোহী সাহেদ ও প্রাইভেট কার থেকে ছিটকে পড়া শুভ্রকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শুভ্রকে তার পরিবারের সাথে যোগাযোগ করে টুকেরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার রাম বাহাদুরের নিকট শুভ্রকে সমজিয়ে দেওয়া হয়। তার বাড়ি লাক্কাতুরা চা বাগান এলাকায়। প্রাইভেট কারের চালক সোহেল তার সঙ্গী শুভ্রকে ঘটনাস্থলে রেখে দ্রুতগাড়ি নিয়ে  পালিয়ে যায়।
 পরে রাত ১০টার দিকে এয়ারপোর্ট বাইপাস সড়কের উত্তরগাছ ভূমি অফিসের সামনে জ্যামের মধ্যে দাড়িয়ে থাকা একটি সিএনজিকে বেপরোয়া গতিতে চালিয়ে আসা প্রাইভেটকারটি পিছন থেকে সজোরে সিএনজিকে ধাক্কা দেয়। প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিতে থাকা চালকসহ ২ জনকে আহত করে। প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়। এসময় প্রাইভেটকারটি আরো একটি মোটরসাইকেলকেও চাপাদিলে মোটরসাইকেলের চালক সড়কের পাশে খালের নিচে পড়ে গিয়ে বেঁচে যায়। তবে চালকের পিছনে বসা একজন আহত হয়েছেন। আহতব্যক্তির বাড়ি সাহেবের বাজারের লিলাপাড়া গ্রামে। তবে অপর আহত ব্যক্তিদের নাম তাৎক্ষণিক জানা যায়নি। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রাইভেট কারের চালক সুহেল তিনি নিজেও আহত হন।
জানা যায়, ঢাকা মেট্রো-গ:১৩-৯৯৮৫ প্রাইভেট কারের চালক সুহেল আহমদ (৩৫) গাড়িটি নিয়ে এয়ারপোর্ট থানাধীন কালাগুল চা বাগানে তার অপর ৩ সঙ্গীকে সাথে নিয়ে মদপান করতে নিয়ে যান। সেখানে মদপান করে মাতাল অবস্থায় চালকসহ ৪ জন সিলেট শহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। চালকের সঙ্গী আহত শুভ্র জানায়, সুহেল খুববেশী পরিমানে মদপান করে, তার বেপরোয়া গাড়ি চালানো দেখে তারাও প্রচন্ড ভয় পায়। যার কারনে সুহেল মাতাল হলে বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটায়।
পরে রাত ১০টা ৪৫ মিনিটের সময় প্রাইভেট কারের মালিক ও আম্বরখানা সিএনজি স্ট্যান্ডের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে আপোষ মিমাংসায় বিষয়টি সমাধান করা হবে জানিয়ে। কারের আহত চালক ও প্রাইভেট কারের মালিক নিজে গাড়িটি চালিয়ে নিয়ে যান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর