1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

থার্টি ফার্স্ট নাইট এবং নববর্ষ উদযাপন করা মুসলিম সংস্কৃতি নয়

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

থার্টি ফার্স্ট নাইট এবং হ্যাপি নিউ ইয়ার নববর্ষ উৎযাপন করা মুসলিমদের সংস্কৃতি নয়। এটা হচ্ছে বিজাতীয়-বিধর্মীয় ইহুদি-খ্রিস্টানদের সংস্কৃতি। বর্তমান সমাজে সংস্কৃতির নামে প্রচলিত কিছু রীতিনীতি ইসলামের মৌলিক চিন্তা বিরোধী। এই সময়ের অধিকাংশ মুসলিমরা কুরআন সুন্নাহ চর্চা করে ইসলামের রীতিনীতি অনুসরণ অনুকরণ করে জীবন পরিচালনা করে এমন মুসলিম নয়। এরা শুধু নামেই মুসলিম কাজে কর্মে ইহুদি-খ্রিস্টানদের মতই। তাদের মধ্যে প্রকাশ পাইনা কোন সুন্নত ইসলামের রীতিনীতি। তারা হচ্ছে বিজাতীয়-বিধর্মীয় কাফির মুশরিকদের সংস্কৃতির চর্চা করা মিশ্রিত মুসলিম। তারা বাদ দেয় না কাফের মুশরিকদের কোন সংস্কৃতি উৎসব। এর মধ্যে অন্যতম হলো “থার্টি ফার্স্ট নাইট” যা ইসলামে নিষেধ। মুসলিমদের জন্য বিধর্মীদেরকে অনুসরণ করা সম্পূর্ণরূপে হারাম।

হাদিস শরীফে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,যে ব্যাক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই দলভুক্ত হবে। (আবু দাঊদ)

অন্য হাদিসে রাসূলুল্লাহ্ (সাঃ)বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছাড়া বিজাতীয়দের অনুসরণ করে সে আমার উম্মত নয়। তোমরা ইহুদী ও নাসারার অনুকরণ করবে না। (তিরমিযী)

এবং আল্লাহ তাআলা কুরআনে বলেন: “হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা।নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু।(সূরা বাকারা)
হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত যে, থার্টি ফার্স্ট নাইট বা নববর্ষ নামে বেহায়াপনা ইসলামী সংস্কৃতিতে নেই, মুসলিম জাতির জন্য ইসলামের রীতিনীতি ছাড়া অন্য কারো রীতিনীতি গ্রহন করা হারাম।

তাই আমাদের করণীয় বিজাতীয় কালচার অনুষ্ঠান থেকে দূরে থেকে নিজের ঈমান কে হেফাযত করা। আল্লাহ আমাদের কে ইসলামের সঠিক বুঝ দান করুক।(আমীন)

লেখক: জাহেদুল ইসলাম আল রাইয়ান আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো, মিশর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর